রেকর্ড গড়ে জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরছেন আহসান মালিক। ডাচ ব্যাটসম্যান স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বিস্ময়বিহবল দৃষ্টিতে দেখছেন নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড।
হল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরছেন আহসান মালিক। ডাচ ব্যাটসম্যান স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বিস্ময়বিহবল দৃষ্টিতে দেখছেন নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বনিম্ন রান করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে হল্যান্ড। রেকর্ড গড়ার ক্ষেত্রে পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। ৯০ বল হাতে রেখে হল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে, সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নতুন রেকর্ড এখন লঙ্কানদের। এর আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের দখলে। ২০১২-এ দুবাইয়ে আইরিশরা কেনিয়াকে হারিয়েছিল ৭৬ বলে হাতে রেখে।    
হল্যান্ডের দেওয়া মাত্র ৪০ রানের লক্ষ্য চোখের পলকেই ছুঁয়েছে শ্রীলঙ্কা। কুশল পেরেরা উইকেটটি হারিয়ে মাত্র ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে লঙ্কানরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেই হল্যান্ড উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে। সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচেই উড়তে থাকা হল্যান্ডকে মাটিতে নামিয়ে আনল শ্রীলঙ্কা। তাও আবার এমনভাবে নামল হল্যান্ড, যা কিনা ঠাঁই নিল রেকর্ড বইয়ে! ৩৯ রানে অলআউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ডটি এখন ডাচদের দখলে।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল কেনিয়ার। গত বছর শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রানে অলআউট হয়েছিল কেনিয়া। আর ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় ইনিংস ছিল আয়ারল্যান্ডের। ২০১০ বিশ্বকাপে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানে অলআউট হয়েছিল আইরিশরা।
আজ চট্টগ্রামে কেনিয়া-আয়ারল্যান্ডের রেকর্ড ভেঙে নতুনভাবে নাম লেখাল হল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে ১০.৩ ওভারে ৩৯ করে অলআউট হয়েছে ডাচরা। টম কুপার ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মেন্ডিসের শিকার হওয়ার আগে কুপারের সংগ্রহ ১৬। আজ ‘ডাক’ মেরেছেন পাঁচ ডাচ ব্যাটসম্যান। 

হল্যান্ডের এ ‘সর্বনাশে’র মূল হোতা অ্যাঞ্জেলো ম্যাথুস ও অজন্তা মেন্ডিস। দুজনের ঝুলিতেই তিনটি করে উইকেট। এ ছাড়া মালিঙ্গার সংগ্রহে দুটি ও কুলাসেকারার সংগ্রহে একটি। ম্যাচ সেরা ম্যাথুস।