রেকর্ড জুটিতে এগিয়ে শ্রীলঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪২৮ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত লঙ্কানরা এগিয়ে ১১২ রানে।এ দিন নতুন এক রেকর্ড গড়েছেন তিলকরত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ১২১ রান সংগ্রহের রেকর্ড। ভেঙে দিয়েছেন ১৯৯২ সালের সেপ্টেম্বরে অর্জুনা রানাতুঙ্গা ও হাশান তিলকরত্নের গড়া ১১৬ রান তোলার রেকর্ড।২ উইকেটে ১৬৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ম্যাথুসের সঙ্গে রেকর্ড জুটি গড়ে দিলশান ফেরেন ব্যক্তিগত ৮৩ রানে। দিনশেষে ম্যাথুস ৮৫ রানে অপরাজিত থাকেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩১৬শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪২৮/৬(তৃতীয় দিনের খেলা শেষে)