প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটি সেরেনা উইলিয়ামসের। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও (৭৪টি) তাঁর। ইউএস ওপেনেও সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড সেরেনার, যেখানে তাঁর সঙ্গী ক্রিস এভার্ট। সবচেয়ে বেশি ম্যাচ খেলায় এভার্টের তুলনায় অবশ্য পিছিয়ে আছেন। ১৯ বছরের ক্যারিয়ারে ইউএস ওপেনে ৮৪টি ম্যাচ খেলেছেন সেরেনা, এভার্ট খেলেছেন ১০১টি। পূর্বসূরিকে ছুঁতে এখনো বহুদূর যেতে হবে সেরেনাকে। এবারের ইউএস ওপেনের শিরোপা জিততে পারলেই এক ঢিলে দুই পাখি মারা হবে তাঁর। এভার্টকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ইউএস ওপেন জেতার রেকর্ড গড়বেন। আর গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ডেও পেছনে ফেলবেন মার্টিনা নাভ্রাতিলোভাকে।