রেকর্ড দল নিয়ে বিজয় দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস হকিতে এর আগে সর্বোচ্চ ৮টি দল খেলেছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামীকাল শুরু বিজয় দিবস টুর্নামেন্টে নিবন্ধন করেছে ১০টি দল। সব কটি দলই অংশ নিলে এটা হবে এই টুর্নামেন্টে রেকর্ড। বিকেএসপি, সেনাবাহিনী, বিমানবাহিনী, বৈকালী সংঘ ও বর্ণক সমাজকে ‘ক’ গ্রুপে এবং সোনালী ব্যাংক, মুক্তবিহঙ্গ, বাংলাদেশ পুলিশ, আরমানিটোলা ও দিনাজপুরকে রাখা হয়েছে ‘খ’ গ্রুপে। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষণায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল আগামী ৬ জানুয়ারি।