রেকর্ড নিয়ে উদ্বিগ্ন রোনালদো
এক জার্মানের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছিলেন রেকর্ডটা। ২০০৬ বিশ্বকাপে জার্ড মুলারের ১৪ গোল টপকে রোনালদো গড়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। ৬ বছর পেরিয়ে আরেক জার্মানের কাছেই রেকর্ডটা হাতছাড়া হওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান কিংবদন্তি। রোনালদোর উদ্বেগ তাঁর ১৫ গোলের রেকর্ডটা হয়তো মিরোস্লাভ ক্লোসা ভেঙেই দেবেন। ১৯৯৮ বিশ্বকাপে ৪, ২০০২ বিশ্বকাপে করেছিলেন ৮ গোল। ২০০৬ বিশ্বকাপে মুটিয়ে যাওয়া শরীর নিয়েও ৩ গোল করে রোনালদো ছাপিয়ে যান মুলারকে। ২০০২ ও ২০০৬—দুটি বিশ্বকাপে পাঁচটি করে গোল করা ক্লোসা ২০১০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্তই করেছিলেন ৪ গোল। ১৪ গোল নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিলেন রোনালদোর রেকর্ডে। ওয়েবসাইট।আরেকটি বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে রোনালদোকে দুশ্চিন্তাটা পেয়ে বসেছে। যদিও ব্রাজিলিয়ান কিংবদন্তির বিশ্বাস, তাঁদের দুজনের গল্পটা ভিন্ন, ‘আমি একটু উদ্বিগ্ন, তবে খুব বেশি না। প্রসঙ্গত, যদি ক্লোসা বিশ্বকাপে গোল করে এবং আমাকে ছুঁয়ে ফেলুক বা ছাড়িয়ে যাক, আমি জানি আমার ইতিহাসটা তাতে মুছে যাবে না। তবে আমি কিছুটা উদ্বিগ্ন। কিন্তু কোনো ঈর্ষা নেই।’