রেকর্ড বইয়ে মিনেরাওজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৫
২৯ মিনিটের মধ্যে ৫ গোল দিয়েছে জার্মানি, যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম।
১৯৩৮ বিশ্বকাপের পর টুর্নামেন্টেই কখনো ৫ গোলের বেশি হজম করেনি ব্রাজিল। এবার এক ম্যাচেই...!
৬
৬ গোলের ব্যবধানে হার ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডকে স্পর্শ করেছে। ১৯২০ সালে উরুগুয়ের কাছে হেরেছিল ৬-০ গোলে।বিশ্বকাপে ব্রাজিলের আগের সবচেয়ে বড় পরাজয় ছিল ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-০।
৭
ব্রাজিলের জালে ৭ গোল ঢুকেছিল একবারই, ১৯৩৪ সালে প্রীতি ম্যাচে যুগোস্লাভিয়া জিতেছিল ৮-৪ গোলে।
বিশ্বকাপ সেমিফাইনালে এই প্রথম ৭ গোল দিল বা হজম করল কোনো দল।
বিশ্বকাপের নকআউট ম্যাচেই ৭ গোল দেওয়া বা হজম এই নিয়ে মাত্র দ্বিতীয়বার। ১৯৫৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া সুইজারল্যান্ডকে হারিয়েছিল ৭-৫ গোলে।

গত দুটি বিশ্বকাপে ইংল্যান্ড যত গোল করেছে, এক রাতেই তার চেয়ে দুটি বেশি গোল করেছে জার্মানি।

৮
সবচেয়ে বেশিবার ফাইনালে খেলার নিজেদের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করল জার্মানি।

১০
২৪ বছর ২৯৮ দিন বয়সে বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক ছুঁলেন মুলার। এর চেয়ে কম বয়সে পেরেছিলেন কেবল দুজন—জার্ড মুলার (২৪ বছর ২২৪ দিন) ও স্যান্দর ককসিস (২৪ বছর ২৮২ দিন)।

৬২
প্রতিযোগিতামূলক ফুটবলে দেশের মাটিতে ব্রাজিল সর্বশেষ হেরেছিল ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর, কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুর বিপক্ষে। ৩৮ বছর আর ৬২ ম্যাচ পর আরেকটি হার, আগের সেই হারটিও ছিল এই বেলো হরিজন্তেতে!

৬৯
৬৯ সেকেন্ডে জোড়া গোল করেছেন টনি ক্রুস, বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম জোড়া গোল।

৭৬
পরশুর আগে ব্রাজিলের একমাত্র সেমিফাইনাল হার ছিল ৭৬ বছর আগে, ১৯৩৮ বিশ্বকাপে ইতালির বিপক্ষে।

১৭৯
১৭৯ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় আর চতুর্থ গোল করেছে জার্মানি!

২২৩
ব্রাজিলকে (২২০) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন জার্মানির।

২০০০
টমাস মুলারের গোল ছিল জার্মানির ২০০০তম আন্তর্জাতিক গোল। ১৯০৮ সালের ৫ এপ্রিল জার্মানি আন্তর্জাতিক গোলের খাতা খুলেছিল ফ্রিটজ বেকারের গোলে।