রেকর্ড মানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা যার কাছে ছেলেখেলা, সেই মাইকেল ফেল্পেসর কাছেই গেল অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড। সাঁতারে সবচেয়ে বেশি বিশ্ব রেকর্ড করার রেকর্ডটিও এই মার্কিনির দখলে। ৩৯ বার বিশ্ব রেকর্ড ভেঙেছেন ফেল্প্স। যার সর্বশেষটি ঘটেছে সেই ২০০৯ সালের ১৯ ডিসেম্বরে। তবে সাতটি ইভেন্টের রেকর্ড এখনো তাঁর দখলে। ২৯টি ব্যক্তিগত ও ১০টি রিলে রেকর্ড ভাঙা এই সাঁতারু রেকর্ড ভাঙায় পেছনে ফেলেছেন আরেক গ্রেট মার্ক স্পিতজকে। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে সাতটি সোনাজয়ী এই সাঁতারু বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন ৩৩ বার, যার ২৬টি ছিল ব্যক্তিগত ও সাতটি দলীয় ইভেন্টে।