মূলত তিনি ভলিবল খেলোয়াড়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরও বছর চারেক ভলিবল খেলেছেন মোহাম্মদ রাশেদুজ্জামান। কিন্তু বর্শা নিক্ষেপে অংশ নিয়েই গত দুই বছর হয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন। ২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে কাল সোনা জেতার পর দারুণ উচ্ছ্বসিত রংপুরের যুবক রেকর্ড হয় ভাঙার জন্যই। কিন্তু আপনি ভাঙলেন ২১ বছরের পুরোনো রেকর্ড।মোহাম্মদ রাশেদুজ্জামান: আমার নিজের কাছে এটা অবিশ্বাস্য লাগছে। সঙ্গে খুব আনন্দও হচ্ছে যে এত দিন পর আমিই এই রেকর্ডটা ভাঙতে পারলাম। ভলিবল ছেড়ে বর্শা নিক্ষেপে কীভাবে এলেন?রাশেদুজ্জামান: স্কুলে পড়ার সময় নিয়মিত ভলিবল খেলতাম। এরপর আর্মিতে যোগ দেওয়ার পরও প্রথম দিকে ভলিবলই খেলতাম। ২০০৮ সালে আমাদের ইউনিট পর্যায়ে খেলা হলে আমি জ্যাভলিন থ্রোতে অংশ নিই। সেখানে প্রথমবারেই আন্ত-ইউনিট চ্যাম্পিয়ন হই। কিন্তু সেবার জাতীয় প্রতিযোগিতায় খেলা হয়নি। এরপর ২০১০ সালে আন্ত-ইউনিট ও আন্তবিভাগে চ্যাম্পিয়ন হই। সেবারই জাতীয় প্রতিযোগিতায় খেলি। এর আগে কখনোই বর্শা ছোড়ার অভ্যাস ছিল না আপনার?রাশেদুজ্জামান: না। আমি আগে শুধু ভলিবল খেলতাম। সেনাবাহিনীতে এসেই আমি এই খেলায় প্রথম অংশ নিই। খেলা শুরুর আগে কি কখনো ভাবতে পেরেছিলেন যে নতুন রেকর্ড গড়তে পারবেন?রাশেদুজ্জামান: এ ধরনের থ্রো ইভেন্টে আগে থেকে কিছু বলা তো যায় না। তবে মনে মনে আমার একটা প্রতিজ্ঞা ছিল যে এই রেকর্ডটা আমিই ভাঙব। সেই আশা আজ (কাল) পূরণ হয়েছে। আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে রেকর্ডটা আমিই ভেঙেছি! এই খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক ফলাফল তো খুব আশাব্যঞ্জক নয়।রাশেদুজ্জামান: ঠিকই বলেছেন। বাংলাদেশে আসলে জ্যাভলিন, বিশেষ করে, থ্রো ইভেন্টের দুর্বলতা অনেক আগে থেকেই। আর এ জন্য বাইরে আন্তর্জাতিক গেমসে আমরা অংশ নিতে পারি না। অংশ নেব কি, ফল তো মোটেই ভালো হয় না। বিষয়গুলো আমাকে খুব কষ্ট দেয়। অপ্রচলিত এই খেলার খেলোয়াড় হিসেবে কি আক্ষেপ আছে আপনার?রাশেদুজ্জামান: আসলে আমি সেভাবে কোনো কিছু চিন্তা করিনি। এখন অবশ্য খুবই ভালো লাগছে। সব জায়গায় খেলাটা প্রচলিত হলে ভালো হয়। অনেক জেলায় এসব খেলার সুযোগই পায় না অনেকে। সব জায়গায় এটা ছড়িয়ে দিলে অনেক ভালো অ্যাথলেট বের হবে। এখন ভলিবল খেলতে পারেন না বলে খারাপ লাগে না?রাশেদুজ্জামান: আমি ভলিবল খেলে অনেক পুরস্কার জিতেছি। ম্যাচসেরা হয়েছি অনেকবার। আমার ভলিবল খেলাটা রক্তের সঙ্গে মিশে আছে। সত্যি বলতে কি, ভলিবল খেলাটা খুব মিস করি। রেকর্ড গড়ার পর সেনাবাহিনী থেকে কেমন সাড়া পাচ্ছেন?রাশেদুজ্জামান: বরাবরই সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্ট খুব ভালো। আমার কোচ সিনিয়র ওয়ারেন্ট অফিসার বশির আহমেদ খুবই ভালো একজন কোচ। প্রধান কোচ কিতাব আলী স্যারও আমার খেলার খোঁজখবর রাখেন। তাঁরা সবাই দারুণ খুশি। আমার সহকর্মীরা এখানে যারা ছিল, সবাই অভিনন্দন জানিয়েছে। সোনা জিতলেই আমাদের ৬ হাজার করে টাকা দেওয়া হয়। রেকর্ড গড়েছি বলে ১২ হাজার টাকা পাব।