রেকর্ডটা দেকুগিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ এককে সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কে? হুট করে বিয়ন বোর্গের নাম বলে বসবেন না। কারণ রেকর্ডটি ফ্রান্সেরই ম্যাক্স দেকুগিসের। আটবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। অবশ্য সবগুলোই ওপেন যুগের আগে। ওপেন যুগ শুরু হওয়ার পর সর্বোচ্চ ছয়বার জিতেছেন বোর্গ। রাফায়েল নাদাল এবার এই সুইডিশ কিংবদন্তির কীর্তি ছোঁয়ার অপেক্ষাতেই আছেন। বোর্গ-নাদালের মাহাত্ম্য এ জন্যই বেড়ে যাচ্ছে যে, ওপেন যুগে সর্বোচ্চ তিনবার করে এই শিরোপা জিতেছেন আর মাত্র তিনজন, দুবার করেও জিতেছেন মাত্র দুজন। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জেতা রজার ফেদেরার এই ট্রফি জিতেছেন মাত্র একবার, ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক পিট সাম্প্রাস জিততেই পারেননি! মেয়েদের এককে সাতবার এই ট্রফি জিতেছেন ক্রিস এভার্ট, যেটি ওপেন যুগ পূর্ববর্তী-পরবর্তী দুই সময়েরই রেকর্ড। টেনিসের রানি স্টেফি গ্রাফ জিতেছেন ছয়বার।