রেকর্ডটা হলো হাদারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গোলপোস্টের নিচে জায়গাটা নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ছিল আহমেদ এল শেনাউইয়ের সঙ্গে। ম্যাচের আগেই তাতে পানি ঢেলে দিল চোট। কাঁধে ব্যথা পেলেন শেনাউই, মিসরের গোলপোস্টে দাঁড়াতে এসাম এল-হাদারির আর কোনো বাধাই রইল না। আফ্রিকান নেশনস কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালির সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে গ্লাভস হাতে নেমেছেন হাদারি, তাতেই হয়ে গেছে রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড এখন দিন চারেক আগে ৪৪তম জন্মদিন পালন করা হাদারির। যে অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে ফিফাও। বর্তমানে মিসরের ক্লাব ওয়াদি ডেগলাতে খেলা হাদারি মিসরের জার্সিতে এ নিয়ে খেলেছেন ১৪৮টি ম্যাচ। নেশনস কাপে খেলছেন এ নিয়ে সপ্তমবার, এর মধ্যে চারবারই উল্লাস করেছেন ট্রফি নিয়ে। গোলডটকম।