রেকর্ডধারীরা পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে আর্থিক পুরস্কার পেলেন গত বাংলাদেশ গেমসের রেকর্ডধারী অ্যাথলেটরা। কুর্মিটোলা গলফ ক্লাবে রেকর্ড গড়া প্রতি খেলোয়াড় ও দলগুলোর হাতে তুলে দেওয়া হয় এক লাখ করে টাকা। গত বাংলাদেশ গেমসে সাইক্লিং, সাঁতার, ভারোত্তোলন, আর্চারি ও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে ২২টি নতুন রেকর্ড হয়েছিল। গেমস শেষ হওয়ার প্রায় ছয় মাস পর অ্যাথলেটদের পুরস্কৃত করল বিওএ।