রেকর্ডময় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া খেলল ১০ গোলের এক ম্যাচ। বার্নাব্যুতে সর্বশেষ এক ম্যাচে গোলসংখ্যা দুই অঙ্ক ছুঁয়েছিল ১৯৬৭ সালে। সেবার রিয়াল সোসিয়েদাদকে ৯-১ গোলে হারিয়েছিল মাদ্রিদ। তবে লা লিগার সবচেয়ে বেশি গোলের ম্যাচটি আরও আগেকার। ১৯৩৩ সালে ১৪ গোলের ম্যাচে রেসিং সান্তান্দারকে অ্যাটলেটিকো বিলবাও হারিয়েছিল ৯-৫ গোলে। রিয়াল-সেভিয়া ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো ঢুকে গেছেন লা লিগায় রিয়ালের শীর্ষ পাঁচ গোলদাতার অভিজাত ক্লাবে। লিগে নিজের হ্যাটট্রিকসংখ্যাও নিয়ে গেছেন ১৮-তে। ২২টি হ্যাটট্রিক নিয়ে শীর্ষে আলফ্রেডো ডি স্টেফানো।