প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৬টি ওয়ানডে দিয়ে শেষ হয়েছে ২০১১ সাল। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বছরটা শেষ হলো বছরে মোট ওয়ানডে ম্যাচের নতুন রেকর্ড ছাড়াই। এর আগে ২০০৩ সাল রেকর্ড দেখেনি। ২০০৩ ও ২০১১ ছাড়া বাকি আটটি বিশ্বকাপের বছরই দেখেছে নতুন রেকর্ড। প্রথম বিশ্বকাপের বছর ১৯৭৫ সালে হয় ১৯টি ম্যাচ। ১৯৭৯ বিশ্বকাপের বছরে হয় আরও ৭টি ম্যাচ বেশি। ১৯৮৩ সালে ম্যাচের সংখ্যা প্রথমবারের মতো ৫০ ছাড়িয়ে হয় ৬৬টি। ৭৪টি ম্যাচ নিয়ে এই রেকর্ড ভাঙে ১৯৮৭ বিশ্বকাপ। ১৯৯২ সালে হয় ৮৯টি ম্যাচ। ম্যাচের সংখ্যা প্রথম ১০০ ছাড়ায় ১৯৯৬ সালে (১২৭টি)। রেকর্ডটি ভাঙে ১৯৯৯ সালে (১৫৪টি)। ২০০৩ বিশ্বকাপের বছর কোনো রেকর্ড দেখেনি। তবে ২০০৭ সালে রেকর্ড হয় আবারও। মোট ১৯১টি ওয়ানডে হয়েছিল ওই বছর।