রেকর্ডের একদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিনে দুবার অলআউট হওয়ার তিনটি ঘটনার দুটিতেই আছে জিম্বাবুয়ের নাম। এর আগে ২০০৫ সালে হারারে টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষেই ৫৯ ও ৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এক ইনিংস ও ৩০১ রানের জয়টি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়। ৫১ রানে অলআউট হয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন স্কোর গড়েছে জিম্বাবুয়ে। এর আগে তাদের সর্বনিম্ন রান ছিল ৫৪, ২০০৫ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম ইনিংসে ৪৪৪ রানের লিড টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ৪০০ ছাড়ানো লিড। নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো দলেরই সর্বনিম্ন ইনিংস জিম্বাবুয়ের এই ৫১। আগের সর্বনিম্ন ৫৯ রানও ছিল জিম্বাবুয়ের (২০০৫ সালে হারারে টেস্টে)। এক দিনে দুবার অলআউট হওয়ার প্রথম শিকার ভারত। ১৯৫২ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ ও ৮২ রানে গুটিয়ে যায় ভারতীয়রা।