রেকর্ডের দিকে নয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল খেতে যেন ভুলেই গেছেন ম্যানুয়েল নয়্যার। ৭ আগস্ট বুন্দেসলিগার প্রথম ম্যাচে গোল খেয়েছিলেন। ওই ম্যাচের ৬২ মিনিটের গোলটির পর থেকে তাঁর জালে আর বলই ঢোকেনি। লিগে টানা ৭৪৮ মিনিট কোনো গোল হজম করতে হয়নি নয়্যারকে। নয়্যারের সামনে এখন বুন্দেসলিগার রেকর্ডের হাতছানি। ৮৮৪ মিনিট গোল না খাওয়ার জার্মান রেকর্ডটি স্টুটগার্টের টিমো হিল্ডেব্র্যান্ডের। দ্বিতীয় স্থানে বায়ার্ন কিংবদন্তি অলিভার কান (৮০২ মিনিট)। নয়্যার তিনে। নয়্যার গোল খাননি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ আর গ্রুপ পর্বের দুই-দুই চার ম্যাচেও। সব মিলিয়ে তাই ১১০৮ মিনিট ধরে গোল না খাওয়ার রেকর্ড তাঁর। সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার ইউরোপিয়ান রেকর্ডটি ড্যানি ভার্লিনডেনের (১৩৯০ মিনিট)। বিশ্ব রেকর্ডটা ভাস্কো ডা গামার ব্রাজিলিয়ান গোলরক্ষক মাতোস ফিলহো মাজারোপির (১৮১৬ মিনিট)। এএফপি, ওয়েবসাইট।