রেকর্ডের পাতায় গলের শেষ দিন
গলে তো বটেই, এই ম্যাচে চার ইনিংস মিলিয়ে ১৬১৩ রান শ্রীলঙ্কার মাটিতেই এক টেস্টে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৪৮৯ ছিল ১৯৯৭ সালে ভারত-শ্রীলঙ্কা কলম্বো টেস্টে, যে ম্যাচে ৯৫২ রানের রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা।এক টেস্টে আট সেঞ্চুরির রেকর্ড ছুঁল গল। এর আগে একবারই এক ম্যাচে সর্বোচ্চ আট সেঞ্চুরি দেখেছিল টেস্ট ক্রিকেট, ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টে।এক টেস্টে শ্রীলঙ্কার পাঁচ সেঞ্চুরি এই প্রথম, চার সেঞ্চুরি ছিল আগে তিনবার।প্রথম ইনিংসে ছুঁয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেকে, দ্বিতীয় ইনিংসে কুমার সাঙ্গাকারা ছাড়িয়ে গেলেন বন্ধুকে। টেস্টে শ্রীলঙ্কার সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে সাঙ্গাকারার, ৩২ সেঞ্চুরিতে ছুঁলেন স্টিভ ওয়াহকেও।এই প্রথম এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা, শ্রীলঙ্কার হয়ে ম্যাচে জোড়া সেঞ্চুরি আছে আর মাত্র চারজনের।অষ্টমবারের মতো দুই ইনিংসেই ৫০ পেরিয়ে লঙ্কান রেকর্ড গড়লেন সাঙ্গাকারা, পেছনে ফেললেন জয়াবর্ধনেকে।এ নিয়ে মাত্র পঞ্চমবার দুই ইনিংসই ঘোষণা করল শ্রীলঙ্কা।উইকেটপ্রতি ৮৪.৮৯ রান উঠেছে এই টেস্টে, অনায়াসেই যা গলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৫২.১৩ ছিল ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার ২০১০ টেস্টে।সাঙ্গাকারা-দিলশানের ২১৩ রানের জুটি দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ।