রেকর্ডের সামনে রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগে তিন ম্যাচ বাকি থাকতেই গোল হয়ে গেছে ৩৩টি। সেভিয়ার বিপক্ষে ৪ গোল করে ছাড়িয়েছেন লিওনেল মেসিকেও (৩১টি)। এখন আরও একটি বড় অর্জনের সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে এক মৌসুমে রিয়ালের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি হুগো সানচেজের। সেই ১৯৮৯-৯০ মৌসুমে ৩৮টি গোল করেছিলেন ৩টি বিশ্বকাপ খেলা এই মেক্সিকান কিংবদন্তি। সানচেজকে ছাড়িয়ে যেতে গতকাল রাতে হয়ে যাওয়া গেটাফের ম্যাচসহ ৩টি ম্যাচ হাতে পাচ্ছেন রোনালদো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের ফিফটি করতে ৪টি গোল দরকার ছিল পর্তুগিজ ফুটবলারের। রয়টার্স।