রেটিং দাবা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কার্যালয়ে কাল থেকে শুরু হয়েছে বেগম লায়লা আলম রেটিং দাবা। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা, নাজরানা খান, জাকিয়া সুলতানা, ফারজানা হোসেন, অপূর্বা কাজী, প্রতিভা তালুকদার, জাহানারা হক ও সানজিদা সাকিব। ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলায় অংশ নিচ্ছেন ১৮ জন দাবাড়ু।