রেটিং দাবা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জঙ্গি হামলার জেরে পরশু আন্তর্জাতিক রেটিং দাবা স্থগিত করেছিল ফেডারেশন। কাল হওয়ার কথা ছিল শেষ রাউন্ডের খেলা। কিন্তু দুই দিনের রাষ্ট্রীয় শোক চলছে বলে খেলা আপাতত স্থগিত করা হয়েছে। শেষ রাউন্ডের খেলাটি হবে ঈদুল ফিতরের পর, ১১ জুলাই। অষ্টম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।