রেটিং দাবায় জিয়া চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ম্যাচ হাতে রেখেই আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ঢাকা মোহামেডানের এই দাবাড়ু আট ম্যাচের আটটিতেই জিতেছেন। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে অ্যাকসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান ও আবদুল্লাহ আল-সাইফ এবং বিমানের রেজাউল হক দ্বিতীয় স্থানে রয়েছেন।