রেটিং দাবার শীর্ষে জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক রেটিং দাবায় চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪ পয়েন্ট করে নিয়ে তাঁর সঙ্গী হাসান মেমোরিয়াল চেস ক্লাবের সাইফুল ইসলাম চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেন। কাল চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া সোহেল চৌধুরীকে, সাইফুল গোলাম মোস্তফা ভূঁইয়াকে, মাসুম ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে হারিয়েছেন।