রেটিং দাবায় লিজা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খেলায় ৬ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। কাল শেষ রাউন্ডে লিজা হারিয়েছেন দিলারা জাহান নূপুরকে। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ নাজরানা খান ইভা। সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় হয়েছেন শারমিন সুলতানা শিরিন। ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।