রেফারি তো সবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক ব্রাজিল বিশ্বকাপে অন্যায় সুবিধা পাচ্ছে, এ নিয়ে তো আর কম আলোচনা-সমালোচনা হয়নি। স্বাভাবিকভাবেই নকআউট পর্বে অন্য দলগুলোর সতর্ক দৃষ্টি থাকবে ব্রাজিলের ওপর।
দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল অবশ্য এত কিছুর ধার ধারলেন না। সরাসরি বলেই দিলেন, ‘শেষ ষোলোতে আমরা রেফারির কাছে ভারসাম্যপূর্ণ আচরণ আশা করছি।’ হল্যান্ডের বিপক্ষেও নাকি রেফারিং তাঁদের পক্ষে ছিল না, ‘সব ঠিকঠাকই করছিলাম আমরা। কিন্তু ভাগ্য সহায় ছিল না। রেফারিংও ছিল না অনুকূলে।’ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জাপানি রেফারি ইউশি নিশিমুরার বিরুদ্ধে ব্রাজিলকে অন্যায্য পেনাল্টি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্যামেরুনের বিপক্ষে ফ্রেডের গোলটি অফসাইড হয়েছে কি না, তা নিয়েও বিতর্ক কম ডালপালা মেলেনি। লা রোজাদের উদ্বেগ নিরসনে তাই ফিফা কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। গোলডটকম।