প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ম্যাচ চারদিকে ওড়ায় উত্তেজনার রেণু, থাকে সাজ সাজ রব। খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচদের কাজ, রেফারিদের গতিবিধি—ম্যাচের পরে সবকিছুই কোনো না কোনোভাবে যায় আতশি কাচের নিচে। এই ম্যাচেও একটি ভুল করে বসেছেন সহকারী রেফারি পাউ নরবার্ট সেবরিয়ান ডেভিস। বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠভাবে মিশেছিলেন। এরই মাশুল নিষেধাজ্ঞা। লিওনেল মেসিরা ড্রেসিংরুমে যাওয়ার সময় ডেভিস টানেলে তাঁদের খুব কাছাকাছি গিয়েছিলেন। ম্যাচ শেষের প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি তাঁকে স্প্যানিশ লিগে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে। এরই মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন ডেভিস। ন্যু ক্যাম্পে ৩ ডিসেম্বরের ম্যাচটিতে রেফারির কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল বলে মনে করেন অনেকে। রিয়াল অবশ্য আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। ফক্স স্পোর্টস।