রেফারি 'বিশ্রামে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ বার্সেলোনার অনেকেই বলছেন, সিদ্ধান্তটা সঠিক ছিল না। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী, সুতরাং ওই শিবির থেকে এমন প্রতিক্রিয়া আসতেই পারে। তবে গত বুধবার রাতে রিয়াল-এলচে ম্যাচে রিয়ালের পক্ষে শেষ মুহূর্তে রেফারির দেওয়া পেনাল্টিটা যে ভুল ছিল, সেটা স্বীকার করেছেন স্পেনের রেফারি কমিটির প্রধান সানচেজ আরমিনিও। বিতর্কিত ওই সিদ্ধান্তের জন্য রেফারি মুনিজ ফার্নান্দেজকে লা লিগার পরের দুই রাউন্ডের জন্য বিশ্রাম দিয়েছে রেফারি কমিটি। রয়টার্স।