রেফারিংয়ে ক্ষুব্ধ চেলসি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিকে পেলেই যেন বিধ্বংসী হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও দুটি ম্যাচই হারার পর এবারও চেলসির টানা পাঁচ ম্যাচের জয়যাত্রা আটকে গেল ম্যান সিটির কাছে। কিন্তু ১-০ গোলের এ হারের পর রেফারি আন্দ্রে ম্যারিনারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি। রেফারি তার বাঁশি ভুল করে বাড়িতেই রেখে এসেছিলেন বলে মন্তব্য করেছেন তিনি।চেলসি-ম্যান সিটি ম্যাচটাতে গা জোয়ারি খেলাই বেশি হয়েছে অভিযোগ করে আনচেলত্তি বলেছেন, ‘একজন খেলোয়াড়ের বিপক্ষে আর একজনের ট্যাকলটা খুব বেশি মারাত্মক না। কিন্তু অনেক সময়ই এ রকম হয়েছে যে একই সঙ্গে তিনজনের ট্যাকলের শিকার হয়েছে আমার খেলোয়াড়েরা। রেফারির এগুলো ফাউল হিসেবে গণ্য করা উচিত ছিল। কিন্তু মনে হচ্ছিল তিনি বাঁশিটা বাড়িতেই রেখে এসেছিলেন।’—মেইল অনলাইন