রেফারিও 'ড্রাকুলা'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকতালীয় কথাটাকেও মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হয়। লুইস সুয়ারেজ যে ম্যাচে কামড় দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন, সেই ম্যাচে কিন্তু মাঠে একজন ‘রক্তপিপাসু’ ছিলেন। উরুগুয়ে-ইতালি ম্যাচের রেফারি মার্কো রদ্রিগেজের ডাক নাম যে ‘ড্রাকুলা’। না, কল্পকাহিনির রক্তপিপাসু এই চরিত্রে কখনো অভিনয় করেননি। মেক্সিকোর টিভি চ্যানেলের সিরিয়ালে ড্রাকুলার চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁর চেহারার সঙ্গে সাদৃশ্যের জন্যই এই ডাক নাম। বাস্তবে রদ্রিগেজের পেশা কিন্তু একেবারেই অন্যরকম, গির্জার পাদরি। সে কারণেই ডাক নামটা নিয়ে তিনি বেশ বিব্রত। কিছুদিন আগে তাই অনুরোধ করেছেন তাঁকে যেন এ নামে আর না ডাকা হয়। অবশ্য যে ম্যাচে সুয়ারেজ ছিলেন, সেখানে তাঁকে ড্রাকুলা বলাটা আসলেই অনুচিত।