রেফারির প্রতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কথাটা ব্রাজিলের বলার কথা, সেটা কিনা বলছে জার্মানি! ব্রাজিল নান্দনিক ফুটবল খেলে আর জার্মানি শক্তিনির্ভর—কয়েক বছর আগেও দুই দলের নামের পাশে এই তকমাটা খুব মানানসই হতো। কিন্তু সময় যে পাল্টে গেল!
জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার কিনা আজকের সেমিফাইনালে রেফারিকে লক্ষ করে বলছেন, রেফারিকে অবশ্যই ব্রাজিলিয়ানদের কঠিন-ট্যাকলের দিকে মনোযোগ দিতে হবে। আজ সেমিফাইনালের রেফারি থাকবেন মেক্সিকোর মার্কো রদ্রিগেজ। লুইস সুয়ারেজের কামড়-কাণ্ডের সেই ইতালি-উরুগুয়ে ম্যাচে রেফারি ছিলেন তিনি। গত শুক্রবার কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্ষতিটাই হয়েছে বেশি। হুয়ান জুনিগার মারাত্মক ট্যাকলে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় অধিনায়ক থিয়াগো সিলভাও আজ খেলতে পারবেন না। তবে গা-জোয়ারির দিক থেকে এগিয়ে ছিল ব্রাজিলই। ম্যাচে মোট ৫৪টি ফাউলের ৩১টিই করেছে ব্রাজিলিয়ানরা। কলম্বিয়ানরা ২৩টি। অথচ স্প্যানিশ রেফারি হলুদ কার্ড দিয়েছেন মোটে দুই-দুই চারটি। নেইমারের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া সেই ফাউল রেফারির চোখ এড়িয়ে গেছে। শোয়েইনির তাই রেফারির প্রতি আহ্বান, দেখে রেখো। এএফপি।