রেফারির বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দেশের ঘরোয়া ফুটবলের সব ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কী কী কারণ থাকতে পারে? অনেক কিছুই হয়তো এ মুহূর্তে আপনার মাথায় আসছে। তবে গ্রিস যে কারণে আপাতত জাতীয় স্তরের সব ধরনের ফুটবল ম্যাচ বন্ধ রাখছে, সেটি কোনোভাবেই ভাবনায় আসার কথা নয়। কারণটা কী? এক রেফারির বাড়িতে আগুন লেগেছে! তাঁর পুরো বাড়িই পুড়ে গেছে। সে জন্যই আপাতত বন্ধ গ্রিসের জাতীয় স্তরের সব ফুটবল ম্যাচ। অবশ্য আগুনটা এমনিতেই লেগেছে, নাকি ঘটনার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুরো গ্রিসের ফুটবলই অবশ্য প্রচণ্ড অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। গত মাসেই ফিফার করে দেওয়া স্টিয়ারিং কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত। যা এরই মধ্যে ফিফা ও উয়েফাকে জানিয়েও দিয়েছে। এএফপি।