প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো টুর্নামেন্টের ফাইনালে বেঞ্চে বসে থাকা ফুটবলারদের এই এক মজা। দল জিতছে প্রায় নিশ্চিত হয়ে গেলেই হলো, ম্যাচ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় উদ্যাপন-খুনসুটি। কিকো ক্যাসিয়াকেই দেখুন। পরশু জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে না নামলেও মজার এক কাণ্ড করেই নিজেকে আলোচনায় আনলেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলকিপার। ম্যাচের ৯০ মিনিট শেষ, যোগ করা সময় কত মিনিট হবে, সেটি দেখাতে বোর্ড হাতে সাইডলাইনের পাশে দাঁড়িয়েছেন সহকারী রেফারি। রিয়াল ৪-১ গোলে এগিয়ে আছে। এমন সময় বেঞ্চে বসে থাকা ক্যাসিয়া রেফারির হাত থেকে বোর্ডটা নিয়ে তাতে একটা সংখ্যা উঁচিয়ে ধরলেন—১২! রিয়ালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা-সংখ্যা! উদ্যাপনে একটু অভিনবত্বই আনলেন ক্যাসিয়া। গোলডটকম।