রেফারির শাস্তি চেয়ে আবাহনীর হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবাহনী ঠেকাও’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে—দুই দিন আগে বাংলাদেশ লিগে রহমতগঞ্জের কাছে পরাজয়ের পর এই উপলব্ধি গত তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীর। ওই ম্যাচে রেফারি আবাহনীর দুটি ন্যায্য গোল দেননি বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ। এ ব্যাপারে কাল ক্লাবের ডাইরেক্টর ইনচার্জের সই করা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ লিগ কমিটিকে।চিঠিতে আবাহনী বলেছে, সাত দিনের মধ্যে রেফারি, সহকারী রেফারি এবং আবাহনী ঠেকাও নীতি বাস্তবায়নকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে পরের ম্যাচে তারা খেলবে কি না, সেটা ক্লাব ভেবে দেখবে।আবাহনীর দাবি, ‘আমাদের ধারণা, উল্লিখিত খেলায় বিশেষ মহলের আবাহনী ঠেকাও এজেন্ডা বাস্তবায়নে রেফারি ও সহকারী রেফারিরা অতি উদ্যোগী ছিলেন, যা তাদের পক্ষপাতিত্বমূলক খেলা পরিচালনায় প্রতিফলিত হয়েছে।’