রেফারেল পদ্ধতি থাকছে না ভারত-উইন্ডিজ সিরিজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিভিত্তিক রেফারেল পদ্ধতি শুরু হওয়ার পর থেকেই এটার বিরোধিতা করে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপ শুরুর আগেও এই পদ্ধতির বিরোধিতা করেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেবার এর ব্যবহার ঠেকাতে না পারলেও কয়েক দিন পর থেকে শুরু হতে যাওয়া উইন্ডিজ সফরে রেফারেল পদ্ধতির ব্যবহার ঠেকিয়ে দিয়েছে ভারত।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ছিল এই পদ্ধতি ব্যবহারের পক্ষে। সদ্য শেষ হওয়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্যবহূত হয়েছে এই রেফারেল পদ্ধতি। কিন্তু ক্রিকেট অঙ্গনের পরাশক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে শেষ পর্যন্ত এটাকে দূরে সরিয়ে রাখতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটির ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র আজ বৃহস্পতিবার এটা নিশ্চিত করেছে। ইএসপিএন।