রেলওয়ে চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ার বিভাগে খেলবে দলটি। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী প্লে অফ ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবকে। রেলওয়ের তাহের একমাত্র গোলটি করেছেন।