রোনালদোকে নিয়ে লো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে তারা প্রতিপক্ষ। তাতে কি! জোয়াকিম লো কিন্তু রোনালদোর গুণমুগ্ধ। ‘ও যেভাবে গত বছরের ব্যালন ডি অর জিতেছে সেটাই তো সব বলে দিচ্ছে। প্রতি ম্যাচে দুই-তিনটা করে গোল করাটাকেই যেন অভ্যাস বানিয়ে ফেলেছিল, এমনকি সেটা পর্তুগালের হয়েও’—বলছেন জার্মানির কোচ। তাহলে তো জার্মানির গ্রুপে থাকা পর্তুগালকে নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে। এই প্রশ্নের জবাবে লো অবশ্য অনেক বাস্তববাদী, ‘ওদের আরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে, তবে ওরা রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীল।’ একা কারও পক্ষে যে বিশ্বকাপ জেতানো এখনকার ফুটবলে প্রায় অলৌকিক ব্যাপার সেটা কে না জানে! রোনালদো অবশ্য প্লে-অফে সুইডেনকে একাই হারিয়ে পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে গেছেন। একই কাজ কি বিশ্বকাপেও করতে পারবেন? ওয়েবসাইট।