রোনালদোর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বিশ্বকাপ দলে ক্লোসার নাম দেখেই বুঝতে পারছিলেন, এবার ভাগ বসছে রেকর্ডে। কিংবা পড়ে যেতে পারেন পেছনেও। বিশ্বকাপের আগে প্রসঙ্গটি যতবার উঠেছে, রোনালদো মজা করেছেন বেশ। বলেছেন, মনেপ্রাণে চাইছেন যেন রেকর্ড হাতছাড়া না হয়। ব্রাজিলিয়ানদেরও অনুরোধ করেছিলেন, ক্লোসাকে জাদুটোনা করতে বা অভিশাপ দিতে, যেন গোল না পান। ক্লোসা রেকর্ডটি ছোঁয়ার পর কিন্তু অভিনন্দন জানাতে একটুও দেরি করেননি রোনালদো! রেকর্ডে সঙ্গী পাওয়ার পরপরই ইংরেজি ও জার্মান ভাষায় টুইট করেছেন, ‘ওয়েলকাম টু দ্য ক্লাব ক্লোসা। আমি ভালোভাবেই আন্দাজ করতে পারি, এই মুহূর্তে তুমি কত খুশি!’ ফিফা.কম।