রোনালদোর চুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে চুল কাটতে চাইছেন? দাঁড়ান, দাঁড়ান, রোনালদো কিন্তু চুলের ছাঁট আবার পাল্টে ফেলেছেন। বিশ্বকাপে মাঠে নেমেছিলেন আঁকাবাঁকা করে নিজের চুল কাটিয়ে। শোনা যাচ্ছিল, ক্যানসার আক্রান্ত এক ভক্তের জন্যই এটা উৎসর্গ করেছেন। সেই ভক্তের জন্য নাকি ৫০ হাজার পাউন্ড অর্থসাহায্যও দিয়েছিলেন। ব্যাপারটা নিশ্চিত করা যায়নি। এরই মধ্যে অবশ্য নতুন ছাঁট দিয়েছেন। ঘানার সঙ্গে ম্যাচের আগে অনুশীলনে দেখা গেছে নতুন রোনালদোকে। গতকালকের ম্যাচেও পর্তুগিজ তারকাকে এভাবেই দেখার কথা। এবার দুই পাশের সব চুল ফেলে দিয়েছেন, মাঝখানে লম্বা করে রেখেছেন। মেইল অনলাইন।