প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রিদ বিমানবন্দর থেকে পর্তুগালে ফিরবেন। কিন্তু লাগেজ খতিয়ে দেখার পর আটক করা হলো দলোরেস আভেইরোকে। নামটা চেনা চেনা লাগছে? ইনি ক্রিস্টিয়ানো রোনালদোর মা। না, লাগেজ থেকে অবৈধ কিছু পাওয়া যায়নি। সমস্যা হলো, সেখানে ছিল ৫৫ হাজার ইউরো। তাতে সমস্যা কী? সমস্যা হলো, স্প্যানিশ আইন অনুযায়ী বিমানে ওঠার সময় সঙ্গে ১০ হাজার ইউরোর বেশি নগদ নেওয়া যায় না। দলোরেসকে আটক করা হয়েছিল সে কারণেই। তবে রোনালদোর মা বলেই কি না, আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি, শুধু সতর্কবার্তা শুনিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটা অবশ্য গত এপ্রিলের। এত দিন বাদে সেটা প্রচারমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মী। এএফপি।