রোনালদোরনতুনপ্রেম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষদের একজন তিনি। অথচ সেই ক্রিস্টিয়ানো রোনালদোই কিনা বছর দুয়েক ধরে একা! ইরিনা শায়াকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর অনেকের সঙ্গেই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের নাম জড়িয়ে গিয়েছিল। তবে গুঞ্জন সত্যি হলে, একা থাকার সময় অবশেষে ফুরোল রোনালদোর। স্প্যানিশ সাময়িকী কোরাজোন বলছে, সাবেক মিস স্পেন ডিজায়ার করদেরোর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে পর্তুগিজ যুবরাজের। মাদ্রিদের উপশহরে রোনালদোর বিলাসবহুল প্রাসাদে দেখা গেছে ডিজায়ারকে, কদিন আগে নাকি রিয়ালের খেলার সময় ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতেও। ইনস্টাগ্রামেও ডিজায়ার হেঁয়ালি করে লিখেছেন, ‘ভালো কিছু পেতে সময় লাগে, কিন্তু সেরা কিছু চোখের পলকেই হয়ে যায়’, যার নিচে ভক্তরা মজা করে লিখে এসেছেন ‘সিআর-৭’! এত দিন তাহলে এমন ‘ডিজায়ার্ড’ কারও অপেক্ষাতেই ছিলেন রোনালদো? ডেইলি মিরর।