রোবেন নয়, রবিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ডাচ তারকা আরিয়েন রোবেনের এক ডাইভেই মন ভেঙেছে হাজারো ম্যাক্সিকানের। ঘুম ভাঙার পর একবার করে গালমন্দ করতেও হয়তো ভুল করেন না অনেকে। মেক্সিকানদের এসব অভিশাপ এত দিন নীরবে-নিভৃতে চললেও ইদানীং সরাসরিই মনের ক্ষোভ ঝেড়ে দিচ্ছেন কেউ কেউ। তবে রোবেনের জন্য রবিন ফন পার্সিকে যদি ‘প্রতারক’ শব্দটি শুনতে হয় তাহলে? ঘটনা আসলে তেমন কিছু নয়; সেদিন হোটেলের বাইরে হাঁটতে বের হওয়া ফন পার্সিকে দেখে ‘প্রতারক’ বলে চেঁচিয়ে ওঠে এক মেক্সিকান সমর্থক। রবিনকে রোবেন ভেবে গুলিয়ে ফেলেছেন, নাকি মাত্রাতিরিক্ত ক্ষোভের বহিঃপ্রকাশ এটি! ইয়াহু স্পোর্টস।