রোবেনের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ড-মেক্সিকো ম্যাচে বিতর্কিত ডাইভের পর আরিয়েন রোবেনকে তো প্রতারকের কাতারেই ফেলে দিয়েছেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। তবে সমালোচকদের প্রশ্নবাণে ক্ষতবিক্ষত ডাচ উইঙ্গারের নিজেকে নিঃসঙ্গ মনে করার কারণ নেই। ডাইভ-বিতর্কে রোবেন পাশেই পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেলকে। ২০০২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নায়ক ফ্রিডেল রোবেনের পক্ষ নিয়ে বলেছেন, ‘এসব খেলারই অংশ। আপনাকে এসব কিছুর মধ্য দিয়েই যেতে হবে। কোনো স্ট্রাইকার যদি তার দলকে সাহায্য করতে চায়, আমি তাকে দোষ দেব না। সেটা ভুল কিংবা ঠিক যেভাবেই হোক।’ ইয়াহু স্পোর্টস।