প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়াবে উসাইন বোল্টের মতো, কিন্তু সেটা বোল্ট নয়। আসলে কোনো প্রাণীই নয়, রোবট। আর সেই রোবটটি বানিয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। চিতা নামের সেই রোবটকে সম্প্রতি ইনডোরে ট্রায়াল দিয়েও দেখা হয়েছে। আপাতত ঘণ্টায় ১০ মাইল গতিতে দৌড়াতে সক্ষম এটি। তবে আরও কিছুদিন গবেষণার পর সেই গতিকেই ঘণ্টায় ৩০ মাইলে নিয়ে আসা সম্ভব বলে মনে করছেন এমআইটির বিজ্ঞানীরা। এ প্রকল্পের অন্যতম গবেষক ও এমআইটির সহযোগী অধ্যাপক সাংবি কিম জানিয়েছেন, দৌড়ানোর সময় বোল্ট কিংবা অন্য বিশ্বখ্যাত স্প্রিন্টাররা যে কৌশলে নিজের গতি বাড়ান সেই একই কৌশল ব্যবহার করবে চিতাও। কে জানে, একদিন হয়তো বোল্টের সঙ্গে ট্র্যাকের লড়াইয়েও নামবে সে! ডেইলি মেইল।