বৃষ্টির সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেই পারে শ্রীলঙ্কানরা। বৃষ্টির কারণে কাল সারা দিনে চারবার বন্ধ হয়েছে খেলা। প্রথম দুই বারে খেলা বন্ধ হওয়ার ঠিক আগে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। থিরিমান্নে-সাঙ্গাকারারা বলতেই পারেন, বৃষ্টি আরেকটু আগে নামলে কী হতো!সাউদাম্পটনের আকাশ কাঁদছিল আসলে সকাল থেকেই। রোজ বোলের অভিষেক টেস্টের প্রথম ঘণ্টায় তাই খেলাই হতে পারেনি। চা-বিরতির আগ পর্যন্ত খেলা হয় মাত্র ১৮ ওভার! বৃষ্টির কারণে এরপর খেলা বন্ধ ছিল প্রায় সোয়া দুই ঘণ্টা। সারা দিনে খেলা হয়েছে মোট ৩৮ ওভার। প্রথম দিনশেষে শ্রীলঙ্কার স্কোর ৮১/৪।জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতিতে লর্ডসে ইংল্যান্ডের বোলিং আক্রমণটাকে মনে হচ্ছিল দিশাহীন, বৈচিত্র্যহীন। ‘সেনাপতি’ ফিরতেই বদলে গেল বোলিং আক্রমণ। ৪ উইকেটের দুটি নিয়েছেন অ্যান্ডারসন, বাকি দুটি ক্রিস ট্রেমলেট। অবশ্য মেঘলা আকাশ আর থেকে থেকে নামা বৃষ্টিরও ভূমিকা আছে শ্রীলঙ্কার বিপর্যয়ে। টস জিতে বোলিং নিতে দেরি করেননি ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কুমার সাঙ্গাকারা জানালেন, টস জিতলে বোলিং নিতেন তিনিও। সবচেয়ে ভয়ের প্রথম ঘণ্টাটা কিন্তু নিরাপদেই কাটিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। কিন্তু হঠাৎই লাহিরু থিরিমান্নে ধৈর্য হারিয়ে ফেললেন। অ্যান্ডারসনের বাইরে বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়লেন স্লিপে। দুই বল পরই বৃষ্টিতে খেলা বন্ধ!পরিস্থিতির কারণে লাঞ্চটা আগেভাগে সেরে নিয়েছিল দুই দল। খেলা শুরুর পর প্রথম ওভারেই আউট থারাঙ্গা পারানাভিতানা। ক্রিস ট্রেমলেটের ফুল লেংথ বলে এলবিডব্লু। পারানাভিতানা আউট হতেই শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আম্পায়াররা তবু খেলা চালিয়ে গেলেন। পরিস্থিতি বুঝে ৪ স্লিপ, ২ গালি ও ফরোয়ার্ড শর্ট লেগ নিয়ে বোলিং করলেন অ্যান্ডারসন-ট্রেমলেট। চাপটা কাজেও দিল। নার্ভাস এক শট খেলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন সাঙ্গাকারা। ৬ বল পরই আবার বৃষ্টি! এরপর খেলা শুরু হলে মাহেলা জয়াবর্ধনে আউট, ট্রেমলেটের বলে ক্যাচ তুলে দেন প্রিয়রের হাতে। ওয়েবসাইট। কাকতালীয়ইংল্যান্ডের দশম টেস্ট ভেন্যু রোজ বোলের অভিষেকে ১০ রান করে আউট হলেন অভিষিক্ত লাহিরু থিরিমান্নে!