রোডসের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু স্কট স্টাইরিসকে নিয়ে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট জুটির রেকর্ড নতুন করে লিখিয়েছেন। রস টেলর পরে ফিল্ডিংয়ের সময়ও রেকর্ড করেছেন একটা। ক্যাচ বানিয়েছেন রোহিত শর্মা, যুবরাজ সিং, প্রাভিন কুমার আর অভিমন্যু মিঠুনকে। ওয়ানডেতে এক ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার এই কীর্তি আর আছে মাত্র তিন নিউজিল্যান্ড ফিল্ডারের। ওয়ানডে ইতিহাসেই এই কীর্তি আছে আর ২৬ জনের। একজন সবার ওপরে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি ক্যাচ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। ফিল্ডার রোডসের প্রথম কীর্তিগাথা সেটাই। পরশু টেলর সুযোগ পেয়েছিলেন ১৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডটা ভেঙে দেওয়ার। কিন্তু ভারতের শেষ দুই ব্যাটসম্যানও ক্যাচ দিয়ে আউট হলেও এর কোনোটাই জমেনি তাঁর হাতে।