রোডের অনন্য কীর্তি
অনন্য রেকর্ডের মালিক হলেন মার্কিন শ্যুটার কিম্বার্লি রোড। যুক্তরাষ্ট্রের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের টানা পাঁচ আসরে ব্যক্তিগত ইভেন্টে পদক গলায় ঝোলালেন তিনি। কাল লন্ডনের রয়্যাল আর্টিলারি ব্যারাকে শটগান ইভেন্টে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ছুঁয়েছেন ৩৩ বছর বয়সী এই শ্যুটার। কিম্বার্লি রোড এর আগে ১৯৯৬-এর আটলান্টা ও ২০০৪-এর এথেন্স অলিম্পিকে ডাবল ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে এই ইভেন্টে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ। বেইজিংয়ে গতবার স্কিট ইভেন্টে তিনি গলায় পরেন রুপার পদক। এত বড় অর্জনের পরও তৃপ্ত নন রোড। লন্ডনে সোনার পদক জিতেই পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। ২০১৬ সালে রিওডি জেনিরোতে অলিম্পিকের পরবর্তী আসরেও নিজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তিনি।অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে রোড বলেছেন, ‘এখনই শটগান শ্যুটিং থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা আমার নেই।’তিনি বলেন, ‘এখন আমার লক্ষ্য ২০১৬ সালের রিও অলিম্পিক গেমস।’রোড বলেন, ‘অলিম্পিকে ৭২ বছর বয়সে পদক জেতার রেকর্ড আছে। তিনি একজন শ্যুটার। আমিও তাঁর পথেই হাঁটতে চাই। আমার বয়স ৭২ হতে তো এখনো অনেক বাকি।’ ওয়েবসাইট।