রোদ আর স্পিনে চোখ মিসবাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের আগের দিনের অনুশীলন সব সময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু অনুশীলন করার পরিকল্পনা বাতিল করে দিয়ে কাল পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলের ক্রিকেটাররা সময় কাটালেন হোটেল রুমে শুয়ে-বসে। ঝুম বৃষ্টিতে বাইরেই বেরোতে পারেননি। কালকের বৃষ্টি ভয় ঢুকিয়ে দিয়েছে মিসবাহ-উল-হকের মনে, টেস্টেও বৃষ্টি বাগড়া দেবে না তো!

আজ শুরু দ্বিতীয় টেস্ট নিয়ে পাকিস্তান অধিনায়কের তাই চাওয়া দুটো—টেস্টের পাঁচ দিনই যেন রোদ থাকে এবং স্পিনাররা যেন আলো ছড়াতে পারে।

কাল বৃষ্টি হলেও দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস বলছে, টেস্টের পাঁচ দিনই রোদ থাকবে। মিসবাহও আশাবাদী, ‘আশা করি বুধবারের দিনটা ভালো হবে এবং পাঁচ দিনের ম্যাচটা আমরা কোনো বিপত্তি ছাড়াই খেলতে পারব।’ উইকেট নিয়ে তাঁর কথা, ‘আমি উইকেট দেখিনি। ঢাকা ছিল। তবে দুবাইয়ের উইকেট সাধারণত ভালো টেস্ট উইকেটই হয়।’

আবুধাবির প্রথম টেস্টে তিন পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এক আজমলকে নিয়ে নেমেছিল পাকিস্তান। কিন্তু দুবাইয়ের উইকেট সাধারণত ধীরগতির। তুলনামুলকভাবে স্পিনাররা বেশি সহায়তা পায়। সেটা মাথায় রেখেই দুই পেসারের সঙ্গে দুই স্পিনার খেলানোর ভাবনা। সাঈদ আজমলের সঙ্গে থাকছেন আব্দুর রেহমান। রেহমান ঢুকবেন প্রথম টেস্টের দুই ইনিংসেই উইকেটশূন্য থাকা বাঁহাতি পেসার রাহাত আলীর জায়গায়। এএফপি, ওয়েবসাইট।

আজমল-রেহমান মিলে অনেকবারই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন। কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভার বোলিং করেও উইকেট পাননি আজমল। ৩১ টেস্টের ক্যারিয়ারে আজমল এর আগে কখনোই দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারের বেশি বোলিং করে উইকেটশূন্য থাকেননি। তবে দুবাইয়ে আজমলের রেকর্ড মিসবাহকে আশাবাদীই করছে। এখানে খেলা ৪ টেস্টে আজমল নিয়েছেন ৩৪ উইকেট, গড় ২০.১১। পাকিস্তান দলে পরিবর্তন আসতে পারে আরও দুটি। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়া উইকেটকিপার আদনান আকমলের জায়গায় আহমেদ সরফরাজের খেলা নিশ্চিতই। প্রথম টেস্টের দুই ইনিংসে ২৯ রান করা ওপেনার খুররম মুনজুরের জায়গা নিতে পারেন শান মাসুদ।

পরিবর্তনের ইঙ্গিত শ্রীলঙ্কা দলেও। আবুধাবিতে টেস্ট অভিষেকটা ভালো হয়নি স্পিনার সচিত্রা সেনানায়েকের। একটি উইকেটও পাননি। তাঁর জায়গায় রঙ্গনা হেরাথের সঙ্গে স্পিন জুটি হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা দিলরুয়ান পেরেরার কথা ভাবা হচ্ছে। উইকেটে ঘাস থাকলে শ্রীলঙ্কা নামিয়ে দিতে পারে পেসার নুয়ান প্রদীপকেও। যদিও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস কথা বলছেন সেনানায়েকের হয়েই, ‘আমরা সবাই জানি, সচিত্রা ভালো স্পিনার। এই ধরনের উইকেটে প্রথম টেস্ট খেলাটা তার জন্য সহজ ছিল না।’

='fon1�ml`�nLipi; mso-ascii-font-family:"Sulekha Sundar";mso-hansi-font-family:"Sulekha Sundar"; color:black;mso-bidi-language:BN'>কিছু একটা করতে হবে। হয়তো পিটারসেনকে আরও বেশি দায়িত্ব দিতে হবে। আমি চাই ওকে সহ-অধিনায়ক করা হোক।’

কিন্তু ভনের শঙ্কাও আছে, ‘আমার ভয় হচ্ছে, কেপিকে আরও দায়িত্ব দেওয়া তো বহুদূর, ইংল্যান্ড হয়তো ওকে বাদই দিয়ে দেবে। সত্যিই সেটা হলে তা হবে ইংলিশ ক্রিকেটের জন্য লজ্জাজনক এক ক্ষতি। ওকে হারানোর বিলাসিতা ইংল্যান্ড দেখাতে পারে না। ও খুব বেশিই ভালো ক্রিকেটার। পিটারসেনের কাছ থেকে যদি আরও দুটো বছর আদায় করতে না পারে, ইংল্যান্ডের ম্যানেজমেন্টের জন্য সেটি হবে বড় এক ব্যর্থতা। আমি নিশ্চিত করে বলতে পারি, পিটারসেনকে দলে আরও বেশি সম্পৃক্ত করলে ইংল্যান্ড অনেক বেশি ম্যাচ জিতবে।’

জুনের মাঝামাঝি শ্রীলঙ্কা সিরিজের আগে আর কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। ইংল্যান্ড এখন কোন পথে হাঁটবে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ওয়েবসাইট।