রোনালদিনহো-ঝলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিভিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য আবার ডাক পেয়েছেন ব্রাজিল দলে। উপলক্ষটাকে স্মরণীয়ই করে রাখলেন রোনালদিনহো। আর্জেন্টাইন ক্লাব আর্সেনালের বিপক্ষে অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে করেছেন জোড়া গোল। কোপা লিবার্তাদোরেসে গত পরশুর ম্যাচে মিনেইরো আর্সেনালকে হারিয়েছে ৫-২ গোলে। এর আগেই অবশ্য গ্রুপ পর্ব থেকে উত্তরণ নিশ্চিত করে ফেলেছিল মিনেইরো। ম্যাচ শেষে অবশ্য সহিংসতায় ম্লান হয়ে গেছে মিনেইরোর জয়োৎসব। ম্যাচ শেষে রেফারিদের দিকে তেড়ে গিয়েছিলেন আর্সেনালের খেলোয়াড়েরা। ঠেঙানোর জন্য ‘বিখ্যাত’ ব্রাজিলিয়ান পুলিশ অবশ্য পরিস্থিতি সামলেছে ‘দক্ষতা’র সঙ্গেই। রয়টার্স।