রোনালদিনহোর জোড়া গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ন্ত ক্যারিয়ারে রোনালদিনহো আবার মনে করিয়ে দিলেন দুবারের ফিফা বর্ষসেরা তিনি। আমেরিকা মিনেইরোর বিপক্ষে পরশু করলেন জোড়া গোল। তাঁর দুই গোলে ৩-২ ব্যবধানে জিতেছে ফ্ল্যামেঙ্গো। ১০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে প্রথমটি এবং শেষ বাঁশির আগে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা। এই নিয়ে সাত ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল পাঁচ।পরশুর খেলা শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে ফ্ল্যামেঙ্গো। করিন্থিয়ানস ১-০ গোলে বাহিয়াকে হারিয়ে লিগের শীর্ষে অবস্থান নিয়েছে। ২-০ গোলে বোটাফোগোর কাছে হেরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে সাও পাওলো। ওয়েবসাইট।