রোনালদিনহোর 'টু-লেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলাসবহুল এই বাড়িটাই বিশ্বকাপের সময় ভাড়া দেবেন রোনালদিনহো l ওয়েবসাইট
বিলাসবহুল এই বাড়িটাই বিশ্বকাপের সময় ভাড়া দেবেন রোনালদিনহো l ওয়েবসাইট

বিশ্বকাপ দলে নেই৷ রোনালদিনহো তাই ভাবলেন ব্রাজিল দলের নিতান্তই একজন শুভার্থী হিসেবে বসে না থেকে বিশ্বকাপ উপলক্ষে কিছু টাকা কামাই করা যাক! আর সে জন্য বিশ্বকাপের সময় নিজের বাড়িটা ভাড়া দিচ্ছেন তিনি। থাকতে পারবেন দর্শক, সমর্থক কিংবা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে ঘুরতে যাওয়া পর্যটকদের যে কেউ। টুইটারে সেই বাড়িভাড়ার বিজ্ঞাপনও ইতিমধ্যেই দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার৷ রিও ডি জেনিরোর বারা দ্য তিজুকায় তাঁর বিলাসবহুল বাড়িতে থাকতে গেলে অবশ্য পকেট ভালোই ভারী হতে হবে।

বিলাসবহুল এই বাড়িটাই বিশ্বকাপের সময় ভাড়া দেবেন রোনালদিনহো l ওয়েবসাইট
বিলাসবহুল এই বাড়িটাই বিশ্বকাপের সময় ভাড়া দেবেন রোনালদিনহো l ওয়েবসাইট

প্রতি রাতের জন্য একজনকে গুনতে হবে নয় হাজার ১২০ পাউন্ড, বাংলাদেশি টাকায় ১১ লাখ ৯০ হাজার টাকা মাত্র! আগ্রহীরা আগে থেকেই অনলাইনে বুকিং দিয়ে রাখতে পারেন, জামানত দিতে হবে মাত্র ৬০০ পাউন্ড (প্রায় ৭৮ হাজার টাকা)। পাঁচ বেডরুম আর ছয়টা বাথরুমের বাড়িতে আছে বারবিকিউ, সুইমিংপুল, বিয়ার ফ্রিজসহ চমৎকার সব সুবিধা। অতিথিকে সেবাযত্ন করার জন্য থাকছে একটা দক্ষ সেবক দলও। তবে যাঁরা থাকবেন, তাঁদের জন্য নিষেধাজ্ঞাও রয়েছে। ঘরের ভেতর ধূমপান করা চলবে না। বিজ্ঞাপনে এটাও স্পষ্ট করেই বলে দিয়েছেন সাবেক বার্সেলোনা প্লে-মেকার। ওয়েবসাইট।