রোনালদিনহোয় আস্থাই আছে সান্তোসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেরা তাড়িয়ে তো দেবেনই না, ফ্লামেঙ্গোর পরিচালক পাওলো সিজার কওতিনহোর বিশ্বাস, রোনালদিনহোও এই গ্রীষ্মে রিও ডি জেনিরো ছেড়ে যাবেন না। বললেন, ক্লাব ছাড়া নয়, ফ্লামেঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করার দিকেই মন দেবেন রোনালদিনহো।কথা উঠেছিল কোপা লিবার্তোদোরেস থেকে ছিটকে পড়লেই হুমকিতে পড়বে রোনালদিনহোর ফ্লামেঙ্গো-ভবিষ্যৎ। শ্বেতহস্তী পোষার মতো অর্থবিত্ত ব্রাজিলিয়ান ক্লাবটির নেই। রোনালদিনহো বলে দেন, ক্লাব যদি ছাড়তেই হয়, সামনের দরজা দিয়েই বেরিয়ে যাবেন। অর্থাৎ, ক্লাবের বোঝা হওয়ার আগে চলে যাবেন নিজে থেকেই। কিন্তু কওতিনহো বলছেন, ‘আমি নিশ্চিত, ক্লাব ছাড়া নিয়ে সে কোনো মন্তব্যই করেনি। কারণ, সে যাচ্ছে না। বরং ২০১৪ সালে চুক্তিটা শেষ হওয়া পর্যন্ত আছে।’এসি মিলান ছেড়ে ৩২ বছর বয়সী মিডফিল্ডার ফ্লামেঙ্গোতে যোগ দেন গত বছরের জানুয়ারিতে। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এবার শুরুতেই হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত থাকায় দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার সমর্থকদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। কওতিনহো কিন্তু রোনালদিনহোয় মুগ্ধ, ‘ভাস্কো দা-গামার বিপক্ষে রোনালদিনহো হয়তো দুর্দান্ত ছিল না। কিন্তু আপনাকে বলতেই হবে, সে-ই পার্থক্য গড়ে দিয়েছে। সে অসাধারণ কিছু পাস দিয়েছে এবং সে-ই ছিল ম্যাচের সেরা খেলোয়াড়।’কওতিনহো বাড়িয়ে বলছেন, এমনটাও ভাবা ঠিক না। গত রোববার রিও রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে ভাস্কোর বিপক্ষে ফ্লামেঙ্গোর ২-১ জয়ে জয়সূচক গোলটি করেছেন রোনালদিনহো, যে পেনাল্টিকে কেন্দ্র করে ম্যাচ শেষে ঘটে যায় দক্ষযজ্ঞ। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে রোনালদিনহোর শট জালে জড়াতেই ভাস্কোর খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরেন। ভাস্কোর উত্তেজিত খেলোয়াড়দের রোষানল থেকে রেফারি সান্তোসকে নিরাপদে সরিয়ে নেয় মিলিটারি পুলিশ। এ ঘটনায় ভাস্কোর পাঁচ খেলোয়াড়কে লাল কার্ড দিয়েছেন রেফারি। ওয়েবসাইট।