রোনালদো চেয়েছিলেন সস্তা বাহবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়সূচক গোলটি করে সস্তা জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো! বাইরের কেউ নন, রোনালদোর জাতীয় দল-সতীর্থ নানিই তাঁকে তুলে দিলেন কাঠগড়ায়।গত বুধবার ইউরোর প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরেছে পর্তুগাল। তারপর থেকেই সমালোচনার তির ছুটে যাচ্ছে রোনালদোর দিকে। দলের সেরা খেলোয়াড় তিনি। অধিনায়কও। এবারের ইউরোটাকে নিজের করে নেওয়ার দিকে ছুটেছিলেন দুরন্ত গতিতে। কিন্তু সেমিফাইনালটাই তাঁর জন্য হয়ে গেল বিষাদগাথা। প্রথম দিকে পেনাল্টি কিক নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই আদর্শ হতো তাঁর জন্য। কিন্তু তা না করে কেন দলের সর্বশেষ পেনাল্টি কিকটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন?প্রশ্নটি আরও বড় হয়ে উঠছে এ কারণে যে রোনালদোর শট নেওয়ার প্রয়োজনই হয়নি! পাঁচ শটের চারটিতেই গোল করে তার আগেই জয়োৎসবে মেতে ওঠে স্পেন। সমালোচনার মুখে রোনালদোর দাবি, ‘সিদ্ধান্তটি ছিল কোচ পাওলো বেন্তোর।’ কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার এই কথার সঙ্গে নানির কথায় বিস্তর ফারাক।ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার বলছেন কোচ নন, রোনালদোই পঞ্চম শটটি চেয়ে নিয়েছিলেন। উদ্দেশ্য, জয়সূচক গোলের বাহবা নেওয়া! ‘ক্রিস্টিয়ানো রোনালদোই চান শেষ শটটি। আমি কোচকে বলেছিলাম, যেকোনো সময়েই শট নিতে আমি রাজি। আমার কোনো সমস্যা ছিল না। কারণ পেনাল্টি শ্যুট-আউট সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। এভাবে হারটা আমাদের পাওনা ছিল না’—নানিকে উদ্ধৃত করেছে দ্য ডেইলি মেইল। ওয়েবসাইট।